কাজিপুরে নতুন করে করোনায় আক্রান্ত ছয়জন
আব্দুল জলিল
২৩-০৬-২০২০ ০৪:০৯ অপরাহ্ন
|
|
কাজিপুরে নতুন করে করোনায় আক্রান্ত ছয়জন
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্ত হলো ২০ জন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা গেছে, নতুন ছয়জনের নমুনা পরীক্ষার জন্যে গত ১১ জুন সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। আজকে (২৩ জুন) তাদের রিপোর্ট পাওয়া গেছে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, ‘ আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দুইজন, একজন ব্রাদার, এবং এক নার্সের বৃদ্ধা মা ও মেয়ে রয়েছে। তাদের একজনের বাড়ি আলমপুর, অন্যজনের বাড়ি সিমান্তবাজার। বাকি আরেকজনের বাড়িও আলমপুর। তিনি বগুড়ায় একটি ব্যাংকে চাকুরি করেন। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে ডাক্তারি পরামর্শ দেয়া হচ্ছে।’
এদিকে করোনা পজেটিভ দুইজন নার্স সোমবার রাতেও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেছেন বলে সূত্রে জানা গেছে।
আব্দুল জলিল ২৩-০৬-২০২০ ০৪:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 952 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ