শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৬-২০২০ ০২:৫৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামিলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আঃলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলার আওয়ামিলীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শোভাযাত্রা টি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আঃলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ফয়সাল কাদের রুমি, জাহিদুজ্জামান কাকন, যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,পৌর কাউন্সিলর মোনয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com