ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে তাড়াশে মানববন্ধন
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৪৭ অপরাহ্ন

  

ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে তাড়াশে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৬-২০২০ ০১:১১ অপরাহ্ন
ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে তাড়াশে মানববন্ধন

আশরাফুল ইসলাম রনি:খুলনার রাইসা ক্লিনিকের মালিক, বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন করেছে সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

মঙ্গলবার (২৩জুন) সকালে তাড়াশ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনের সভাপত্বিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনের ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানানো হয়। 

মানবন্ধন শেষে ২ মিনিট নিরাবতা পালন, নিহত ডা. রকিব খানের আত্নার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তাড়াশ হাসপাতালের করেন  এইচ আই আতাহার আলী। 

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুমন খান, ডা. নুশরাত, ডা. সায়মা, ডা. আমানুল্লাহসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা। 

প্রসঙ্গত, গত (১৫জুন) রাতে রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান। ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামির মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।


 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৬-২০২০ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com