কাজিপুরে নিয়ম ভেঙ্গে বয়ষ্কভাতার কার্ড করে টাকা তুলছেন ইউপি সদস্য
১৩ মে, ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে নিয়ম ভেঙ্গে বয়ষ্কভাতার কার্ড করে টাকা তুলছেন ইউপি সদস্য

আব্দুল জলিল
২৩-০৬-২০২০ ০৯:৫০ পূর্বাহ্ন
কাজিপুরে নিয়ম ভেঙ্গে বয়ষ্কভাতার কার্ড করে টাকা তুলছেন ইউপি সদস্য

 কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭ নং খাসরাজবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম অবৈধ উপায়ে অন্যের নামে বয়ষ্কভাতার কার্ড করে নিজেই সেই টাকা উত্তোলন করছেন। গত ১৮ জুন অবৈধ বয়ষ্ক ভাতার কার্ডধারী হযরত আলী এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগসূত্রে জানা গেছে,  ইউপি সদস্য শহিদুল ইসলাম দুই হাজার টাকার বিনিময়ে বয়ষ্ক ভাতা পাবার জন্যে সরকার নির্ধারিত ৬৫ বছর বয়স না হলেও হযরত আলীর নামে  ভাতার কার্ড তৈরি করেন। দেড় বছর যাবৎ তিনি সেই ভাতা বইয়ের টাকা তুলে আত্মসাৎ করছেন। বিষয়টি টের পেয়ে হযরত আলী ওই ইউপি সদস্যের নিকটে  ভাতার বই দাবী করেন।

এক সপ্তাহ পূর্বে সেই বই ওই ইউপি সদস্য হযরত আলীকে ফেরৎ দেন। এদিকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হযরত আলীর বয়স মাত্র (জন্ম- ২০ আগস্ট-১৯৬৭)  ৫৩ বছর। বয়ষ্ক ভাতার জন্যে প্রয়োজনীয় ৬৫ বছর পূর্ণ না হওয়ায় গ্রামের সচেতন মানুষের পরামর্শে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে হযরত আলী কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান,
“এর আগেও ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এই অভিযোগটিও তদন্ত করে দেখা হচ্ছে।” 


আব্দুল জলিল ২৩-০৬-২০২০ ০৯:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 720 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com