শাহজাদপুর সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস
০৩ মে, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

  

শাহজাদপুর সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস

দিলীপ গৌর
২২-০৬-২০২০ ০৭:২১ অপরাহ্ন
শাহজাদপুর সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস

শাহজাদপুর প্রতিনিধি: বাংলাদেশ মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চৌকি আদালতের আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে।

আওয়ামীলীগের এই ত্যাগী নেতা প্রার্থী ঘোষণা দেওয়ায় শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে এই ত্যাগী নেতা শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে ব্যাপক সভা সমাবেশ করে আসছে। একমাত্র এই নেতা ত্যাগী দলীয় নেতাকর্মীদের মুল্যায়ন করতে জানে। এ জন্যই লাবলু ভাইয়ের হাতে শাহজাদপুরের আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা তাকে যোগ্য আসনে দাঁড় করাতে চায় ।

শাহজাদপুরের এই জনপ্রিয় নেতা সাধারন সম্পাদক হলে নির্বাচিত হলে শাহজাদপুরে প্রকৃত আওয়ামীলীরা আবার জেগে উঠবে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে অনেক নেতা কর্মি জানান , শাহজাদপুরের বর্তমান আওয়ামীলীগের অবস্থা ভিন্ন রকম প্রকৃত ও ত্যাগী আওয়ামীলীগ দেখা যায় না। তাই শাহজাদপুরের আওয়ামীলীগকে বাঁচাতে হলে এ্যাডভোকেট লাবলু ভাইয়ের বিকল্প নাই। নিঃস্বার্থ ও জনদরদী এই নেতা আওয়ামীলীগের হাল না ধরলে শাহজাদপুরের আওয়ামীলীগ অনেক দুর্বল হয়ে যাবে। সাবেক যুবলীগের আহব্বায়ক রাজীব শেখ জানান, সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম উপজেলা শাহজাদপুর উপজেলা। জেলার অনান্য উপজেলার চেয়ে শাহজাদপুর উপজেলা ভিন্ন রকম। এখানে দলের জন্য স্বার্থ ত্যাগ করা নেতাকর্মী খুব কম দেখা যায়।

শুধু আখের গোছানোর জন্যই অনেক নেতাকর্মী ব্যস্ত হয়ে পড়েছে। তাই শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে এবং জনগণের রুচি সম্মত ও ত্যাগী আওয়ামীলীগদের মূল্যায়ন করতে হলে সাবেক আইন সচিবের ভাই মিল্কভিটার ভাইস চেয়ারম্যান স্পেশাল পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলুকে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পারলেই শাহজাদপুর হবে আওয়ামীলীগের শক্তিশালী ঘাঁটি।

অন্যদিকে দলের অধিকাংশ নেতাকর্মী মনে করেন, শাহজাদপুরের সৎ ও আদর্শবাদ নেতা শেখ আব্দুল হামিদ লাবলু দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মীরা মূল্যায়ন পাবে এবং দলের ভাবমূর্তি বজায় থাকবে। এদিকে দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আব্দুল হামিদ লাবলু জানান, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য এবং বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে জিরো ট্রালারেন্স ঘোষণা করেছেন আমি সেভাবেই শাহজাদপুর আওয়ামীলীগকে দুর্নীতি মুক্ত একটি দল গঠন করব এবং স্বচ্ছ রাজনীতি গড়ে তুলব ইনশাল্লাহ্।


দিলীপ গৌর ২২-০৬-২০২০ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com