করোনা প্রভাবে শাহজাদপুরে শতাধিত পূজারী-ব্রাক্ষ্মণদের দূর্বিসহ জীবন-যাপন
০৩ মে, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

  

করোনা প্রভাবে শাহজাদপুরে শতাধিত পূজারী-ব্রাক্ষ্মণদের দূর্বিসহ জীবন-যাপন

দিলীপ গৌর
২২-০৬-২০২০ ০৬:২৬ অপরাহ্ন
করোনা প্রভাবে শাহজাদপুরে শতাধিত পূজারী-ব্রাক্ষ্মণদের দূর্বিসহ জীবন-যাপন

সাগর বসাকঃ করোনা ক্রান্তিকালে পূজা-পার্বণ, বিবাহ অনুষ্ঠান, মুখে ভাতসহ সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকায় শাহজাদপুর উপজেলার শতাধিক পূজারী-ব্রাক্ষ্মণ পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে। জানা গেছে, করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে প্রায় সাড়ে ৩ মাস ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী পূজা পার্বণ সহ সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের পুরোহিত শংকর ব্যানার্জী জানান, করোনার প্রভাবে আমাদের বিবাহ অনুষ্ঠান ও বিভিন্ন পূজা যেমন- বাসন্তী পূজা, চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা, বারুনী  স্নান, বাৎসরিক বিভিন্ন কালী পূজা করোনা ভাইরাস প্রতিরোধের স্বার্থে  এসকল পূজা আমরা করে পারিনি।

ফলে পূজারী-ব্রাক্ষ্মণদের গত সাড়ে ৩ মাস ধরে উপার্জনহীন হয়ে পড়েছে। নরিনা ইউনিয়নের পুরোহিত শুকদেব চক্রবর্তী, পৌর এলাকার রনজিত গোস্বামী ও প্রভাত গোস্বামী জানান, করোর প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষকে সরকারি-বেসরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও পূজারী-ব্রাক্ষ্মণদের উপজেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদ থেকে পূজারী-ব্রাক্ষ্মণদের কোন সহযোগিতা করা হয়নি। অপরদিকে জালালপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জীবন চক্রবর্তী ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নিখিল চক্রবর্তী জানান, প্রায় সাড়ে ৩ মাস ধরে পূজা-পার্বণ বন্ধ থাকায় পূজারী-ব্রাক্ষ্মণরা তাদের পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে।

পৌর এলাকার ঐতিহ্যবাহি দোলভিটার এলাকার বিশিষ্ট পুরোহিত অনিল গোস্বামী জানান, পৌরহিত্য ও পূজা-পার্বণ করা ছাড়া আমাদের অন্য কোন আয়ের উৎস নেই। এই পেশার উপর আমাদের সংসার নির্ভরশীল। তারা আরও জানান, আরো কিছুদিন এই অবস্থা চলতে থাকলে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে থাকতে হবে। শাহজাদপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল এবং উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু জানান, করোনার প্রভাবে পূজা-পার্বণ সহ সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে শাহজাদপুরে পূজা-পার্বণ, বিবাহ অনুষ্ঠানসহ সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকায় পূজারী-ব্রাক্ষ্মণরা দূর্বিসহ জীবন-যাপন করছে। অবিলম্বে উপজেলা ওয়ারী পুরোহিতদের তালিকা প্রনয়ন করে খাদ্য সহায়তা প্রদানের দাবি জানান। এ ব্যাপারে শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, পূজারী-ব্রাক্ষ্মণদের ভোটার আইডি কার্ডসহ তালিকা তৈরি করে তার নিকট জমা দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। 

 


দিলীপ গৌর ২২-০৬-২০২০ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com