শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৬-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে দুইজন (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। নতুন দুজনের মধ্যে একজন তাড়াশ পৌর শহরে ফাজিল মাদ্রাসার শিক্ষক ও বারুহাস ইউনিয়নের বিনীতপুর গ্রামের বেল্লাল হোসেন (৪০) এবং দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের নরসিংদী ফেরত শ্রী জয় চন্দ্র রাজ (৩২)। নতুন করে এই দুজনসহ উপজেলা মোট ৯জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (২২জুন) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, গত ১১জুন তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সোমবার তাদের মধ্যে দুই জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। এ পর্যন্ত উপজেলায় ৯জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com