শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৬-২০২০ ১১:২২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা রোগীর বাড়ি সহ লকডাউন হওয়া ১২ টি বাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করলেন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। গত ১৫ জুন পূর্ণীমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামে স্বাস্থ্য কর্মী আব্দুল আলিম করোনা পজিটিভ হয় এরপর সেই মহল্লার ১২ টি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।
রোববার (২১ জুন) বিকেলে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার করোনা আক্রান্ত পরিবার সহ লকডাউন হওয়া ৭ টি বাড়িতে ২ কেজি আলু,১ কেজি ডাউল, ১ কেজি গুড়ো দুধ,১ কেজি সয়াবিন তেল পৌঁছে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মুহিদুল ইসলাম, পূর্ণীমাগাঁতী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আলী হোসেন। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় আমার নিজ অর্থায়নে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর বাড়ি সহ এই মহল্লায় লকডাউন হওয়া ১২ টি বাড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com