উল্লাপাড়ায় জমি থেকে চারা গাছ তুলে ফেলার অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় জমি থেকে চারা গাছ তুলে ফেলার অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৬-২০২০ ০৬:১৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় জমি থেকে চারা গাছ তুলে ফেলার অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ক্ষেতে রোপনকৃত চারাগাছ তুলে ফেলার ঘটনা ঘটেছে। উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।  রোববার (২১ জুন) ভোর রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্ব সাতবাড়িয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে সানোয়ার হোসেনের জমিতে রোপণকৃত ৬০ টি চারাগাছ তুলে নিয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনের নামে সানোয়ার হোসেন উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন এরা হলেন পূর্ব সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন ও তার ছেলে মোঃ করিম (৩৮), মোঃ রহমান (৩৫), আব্দুর রহিম (৩০) এবং বুলবুল (৩৪)।

 জানা যায় পূর্ব সাতবাড়িয়া  সানোয়ার হোসেন ক্রয় সূত্রে ১৩ শতক জমির  মালিক হয়ে ৩ বছর যাবৎ ভোগদখল করে আসছে। সেই জমি প্রতিবেশী করিম হঠাৎ করেই গত একমাস আগে নিজের বল দাবি করে এবং জমি বেদখলে নেওয়ার চেষ্টা  করছেন। চলতি ইরি মৌসুমে সানোয়ার হোসেনের জমির পাকাধান করিম ও তার পরিবার রাতের আধাঁরে কেটে নেয় এবং সেইসাথে সানোয়ার হোসেনের ধানের খোলা থেকে ৬০ মন ধান চুরি করে নেওয়ার ও অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে অভিযোগকারী সানোয়ার হোসেন জানান, আমি ৩ বছর আগে উক্ত ক্রয় করে ভোগদখল করে আসছি। কিন্তু ১ মাস পূর্বে উল্লিখিত বিবাদগণ আমার ক্রয়কৃত সম্পত্তি নিজের বলে দাবি করে এবং বেদখল করার জন্য বিভিন্ন ভাবে আমাকে হুমকি প্রদান করে। কিছুদিন পূর্বে আমার রোপনকৃত ধানও রাতের আধারে কেটে নেয় আব্দুল করিম গং।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শওকত হাসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৬-২০২০ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 673 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com