শিরোনামঃ
নিউজরুম ২১-০৬-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
সৌদী গিয়ে কাজ না পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে জেদ্দা শহরে ঘুরতে থাকে থাকেন টাঙ্গাইলের আলামিন। মানবিক এ বিষয়টি নিয়ে টাঙ্গাইলেরই আরেক প্রবাসী আতিক অপু একটি ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেন। আর সেই পোস্টই জীবন বাঁচিয়েছে দিয়েছে সৌদী প্রবাসী তাঁর।
ফেসবুকের ওই পোষ্টের সুত্র ধরেই পরিচয় মেলে ভবঘুরে আলামিনের। তাকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে আলামিনের পরিবার। আলামিন, বাবা শওকত হোসেন; বাড়ি টাঙ্গাইল জেলায়জেমনে করার মতো শুধু এটুকু তথ্যই বলতে পারছে। সে সৌদি আরবের জেদ্দায় হেরাম সেন্টারের সামনে পাগলের মতো ঘোরাফেরা করছিল। সেখানেই বিল্ডিংয়ের এক কোনায় থাকে। বলতে পারছে না সে সৌদি কবে এবং কিভাবে এসেছে। টাঙ্গাইলেরই আরেক সৌদি প্রবাসি আতিক অপু, ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পেয়ে গত ১৭ জুন তার নিজের ফেসবুকে একটি ভিডিও পোষ্ট দেন। তার এই পোষ্টটি টাঙ্গাইলের অনেকে শেয়ার করেন। এতেই পরিচয় মেলে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে আলামিনের।
তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর গ্রামে। বাবার নাম শওকত হোসেন। আলামিন এখন প্রবাসী আতিক অপুর তত্বাবধায়নে ভালো আছেন। এমনটাই ফেসবুক লাইভে জানিয়েছেন আতিক অপু। তাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য সকলের সহযেগিতা চেয়ে আতিক অপু জানান, আলামিনের আপন ভাইয়ের কোন সারা পাইনি।
অপু আরোও জানান, আলামিনকে উদ্ধারের বিষয়ে মামুন, সাইফুল, রাজিবসহ আরো কয়েকজন প্রবাসীর অবদান সবচেয়ে বেশি। আলামিন এখন নিশান ভাইয়ের বাসায় আছে। শনিবার (২০ জুন) সকালে আলামিনের বাড়িতে গিয়ে জানা যায়, গত প্রায় পাঁচ মাস আগে সৌদী যায় সে। সৌদী পৌছার পর ফোনে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু সেখানে গিয়ে সে কোন কাজ না পাওয়ায় মানবেতরন জীবন যাপন করতে থাকে। এরই মধ্যে দেশ থেকে তার পরিবার তার কাছে টাকাও পাঠায়।
ইতিমধ্যে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। আলামিনের পরিবার ও এলাকাবাসী তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একইসাথে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী আতিক অপুর প্রতি। টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার জানালেন, আলামিনের বাবা একজন দরিদ্র কৃষক। ঋন করে টাকা এনে আলামিনকে বিদেশ পাঠিছেন। আলামিন যাতে সুস্থ শরীরে দেশে ফেরত আসতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। ফেসবুক যে একটি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম, তা আবারও প্রমানিত হলো আলামিনের এ ঘটনার মধ্য দিয়ে। আলামিন সুস্থ শরীরে বাবা-মায়ের কোলে ফিড়ে আসবে এটাই প্রত্যাশা স্থানীয়দের।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com