শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৬-২০২০ ১০:০২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা কবরস্থানে শনিবার রাত পৌনে ১০ টার দিকে স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শনিবার (২০ জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে রাত ৯ টার দিকে তার গ্রামের বাড়ি উল্লাপাড়ার সোনতলায় মরদেহ পৌঁছালে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com