শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৬-২০২০ ০৫:২৮ অপরাহ্ন |
রায়হান আলীঃ প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলাসহ গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২০জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর নিজ উপজেলা উল্লাপাড়ায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া ও নাট্যসংগঠনগুলোর নেতা কর্মকর্তা কর্মচারীরা শোকবিহল হয়ে পড়েন। কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শামীম হাসান সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানীর মরদেহ শনিবার রাত ৯ টায় তার গ্রামের বাড়ি সোনতলা কবরস্থানে রাষ্ট্রীয় মযার্দায় তার স্ত্রী দীপ্তি লোহানীর পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন কামাল লোহানীর ছোটভাই মোসতাক লোহানী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com