শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৬-২০২০ ০৪:৪৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে পুত্রবধুর ওপরে অভিমান করে শাশুড়ী রেহেনা খাতুন (৪০) নামের এক নারী আত্নহত্যা করেছে।
শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদাঁ গ্রামে এ ঘটনাটি ঘটে। সে নওখাদাঁ গ্রামের রুহুল আমিনের স্ত্রী। সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মরদেহটি দাফন করা হয়েছে।
নিহত রেহেনা খাতুনের ভাই লিটন আহমেদ জানান, একই ইউনিয়নের পাশের ভাগ্নে আখিকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই পুত্রবধু নিপা খাতুন শশুরবাড়ি আসতে টালবাহানা করে। এতে শুক্রবার ভগ্নিপতি ও বোন পুত্রবধুকে বাড়ি নিয়ে আসতে গেলে পুত্রবধুর ও তার পরিবারের লোকজন খারাপ আচরণ করেন। পরে বাড়ি ফিরে রাতেই পুত্রবধুর ওপর অভিমান করে গ্যাসট্যাবলেট পানে আত্নহত্যা করে।
এ বিষয়ে সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকি বলেন, পুত্রবধুর ওপর অভিমান করে শাশুড়ী আত্নহত্যা করেছে সত্য। কিন্ত উভয়পক্ষের কোন অভিযোগ না থাকায় থানাকে অবগত করে মরদেহ দাফন করা হয়েছে।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, আত্নহত্যার কথা শুনেছি কিন্ত কেউ অভিযোগ করেননি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com