তাড়াশে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
০৩ মে, ২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন

  

তাড়াশে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৬-২০২০ ১২:২৬ অপরাহ্ন
তাড়াশে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

এম এ মাজিদ :  সিরাজগঞ্জের  তাড়াশে  পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯জুন) দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী  গ্রামে। 

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চরকুশাবাড়ী গ্রামের রুহুল আমীনের স্ত্রী তিন সন্তানের জননী রেহানা খাতুন (৩৫) পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি কাউকে না জানিয়ে তরিঘরি করে শনিবার সকালে  লাশ দাফন করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৬-২০২০ ১২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com