উল্লাপাড়ায় বিদ্যুৎ অফিসের মোটরসাইকেল আটকের ঘটনায় ট্রাফিক পুলিশের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বিদ্যুৎ অফিসের মোটরসাইকেল আটকের ঘটনায় ট্রাফিক পুলিশের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৬-২০২০ ০৫:৪০ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় বিদ্যুৎ অফিসের মোটরসাইকেল আটকের ঘটনায় ট্রাফিক পুলিশের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় গাড়িটি আটক করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে ট্রাফিক পুলিশের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা২ টায় উল্লাপাড়া শহর ট্রাফিক পুলিশের একটি দল পৌরশহরের শ্রীকোলা মোড়ে অবৈধ মোটরযানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায়।

এসময় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর উল্লাপাড়ায় বিদ্যুৎ সংযোগ রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত লাইসেন্সহীন একটি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ । সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত দুজন মোটরসাইকেলে ছিলেন তাদের কাছে চালকের ড্রাইভিং লাইসেন্স,হেলমেট এবং মোটরসাইকেলের লাইসেন্স দেখতে চাইলে,মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন মাহফুজ চৌধুরী গাড়িটি মামলা দিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনম্যান পৌরশহরের কাওয়াক আজমিরী ভবনে ট্রাফিক সার্জেন মাহফুজের ভাড়াকৃত দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন মাহফুজ চৌধুরী জানান পল্লী বিদ্যুৎ সমিতির মোটরসাইকেলের আরোহীর ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং গাড়ির লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

বিকেলে বাসায় গিয়ে জানতে পারি পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান এসে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। তিনি আরো জানান পল্লি বিদ্যুৎ অফিসের গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেওয়ার ঘটনায় তারা আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হয়রানি করেছেন। এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় জানান মোটরসাইকেলের কাগজপত্র অফিসে সংরক্ষিত রয়েছে, সেই কাগজপত্র দেখানোর সময় দেইনি ট্রাফিক পুলিশ। তিনি আরো জানান ট্রাফিক পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানের সাথে খারাপ আচরণ করেছেন। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর করা তিনি স্বীকার করেছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৬-২০২০ ০৫:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2527 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com