সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে অষ্টম শ্রেণী ছাত্রীর বাল্যবিবাহ , বন্ধ করলেন এসিল্যান্ডঃ
নিউজরুম
২০-০৬-২০২০ ০৫:১৮ পূর্বাহ্ন
|
|
সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে অষ্টম শ্রেণী ছাত্রীর বাল্যবিবাহ , বন্ধ করলেন এসিল্যান্ডঃ
নিউজ ডেস্কঃ সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল্যাণী এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই।
ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।রবিবার রাতে সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল্যাণী গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন।
তখন কনের বাড়ীতে কনে চর কল্যাণী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তাত শ্রমিক (২৬) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের চাচা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
নিউজরুম ২০-০৬-২০২০ ০৫:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 432 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ