উল্লাপাড়ায় পুলিশের পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ৬ পুলিশ আহত
২৭ এপ্রিল, ২০২৬ ০২:২৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় পুলিশের পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ৬ পুলিশ আহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৬-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় পুলিশের পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ৬ পুলিশ আহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার(১৯ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সংযোগ সড়কে রায়গঞ্জ উপজেলার ফুলজোড় কলেজের পাশে উল্লাপাড়া থানা পুলিশের পিক-আপের সঙ্গে একটি কাঁচামালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী পুলিশসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এরা হলেন, উল্লাপাড়া মডেল থানায় কর্মরত আবুল কাশেম, মনিরুল ইসলাম, কেতাবুল ইসলাম, অভিমন্ন, সুমন হোসেন ও এলিজা খাতুন। এদেরকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান জানান, উল্লাপাড়া থানার পিক-আপটি সিরাজগঞ্জ ও কাঁচামাল বাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পুলিশ ট্রাকটি আটক করেছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৬-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 657 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com