উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল কারখানায় চাঁদা দাবির অভিযোগে ১ জন গ্রেপ্তার
২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩১ অপরাহ্ন

  

উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল কারখানায় চাঁদা দাবির অভিযোগে ১ জন গ্রেপ্তার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৬-২০২০ ০৩:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল কারখানায় চাঁদা দাবির অভিযোগে ১ জন গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে ঘোল ও ঘি কারখানায় চাঁদা দাবির অভিযোগে আবুল কালাম আজাদ (৪৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলপ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজাদ উপজেলার বেতকান্দী গ্রামের ছুরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজাদ দীর্ঘদিন ধরে ঘোল খেয়ে এবং হাজার হাজার টাকার ঘি নিয়ে তার কোন দাম পরিশোধ করেন না। ঘোল ঘিথর দাম চাইতে গেলে উৎপাদক ও ব্যবসায়ীদের নিকট থেকে আরো চাঁদা দাবী করেন। কখনো কখনো ঘোল ও ঘিথর দাম চাওয়ায় আজাদ তাদের কারখানা ও দোকানের কর্মচারীদের মারপিট করেন। এ অবস্থায় ব্যবসায়ীরা ঐক্যবন্ধ হয়ে ঘোল ও ঘিথর কারখানা ও দোকান বন্ধ করে দেন। বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা আবুল কালাম আজাদকে গ্রেফতার না করলে তারা তাদের কারখানা দোকান বন্ধ করে দিবেন মর্মে আল্টিমেটাম ঘোষনা করেন। ঘোল ব্যবসায়ী আব্দুল মালেক বাদি হয়ে থানায় আজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

উলাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘোল- ঘি ব্যবসায়ীদের অভিযোগের আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে আজাদকে কারাগারে পাঠানো হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৬-২০২০ ০৩:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 631 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com