হাজী মকবুল হোসেন স্মরণে নাগরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

হাজী মকবুল হোসেন স্মরণে নাগরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৯-০৬-২০২০ ১২:৪২ অপরাহ্ন
হাজী মকবুল হোসেন স্মরণে নাগরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক সাংসদ এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর গর্বিত পিতা আলহাজ্ব মকবুল হোসেন এর মৃত্যুতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার গয়হাটায় আলহাজ্ব মকবুল হোসেন এতিম খানায় এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সম্রাট এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সজিব মিয়ার উপস্থাপনায় শোক সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদ, যুগ্ম সাধারন- সম্পাদক রাসেল খান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব আহম্মেদ, জাহাঙ্গীরনগর ছাত্রলীগের সহ-সভাপতি আজিম হোসেন রতন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তোফায়েল হোসেন মোস্তাক, যুগ্মসাধারণ সম্পাদক সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুমন সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় মরহুম মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা ওবাইদুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ মে রাতে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন মৃত্যু বরণ করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৯-০৬-২০২০ ১২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com