সিরাজগঞ্জে ৩ হাজার ৯শত পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৩ মে, ২০২৬ ০৮:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ৩ হাজার ৯শত পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৬-২০২০ ১২:৩৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে ৩ হাজার ৯শত পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী লালপুর পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৫)। 

শুক্রবার সকালে  (১৯জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত (১৮জুন) নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামে মৃত ফরিদ শেখের বাড়ীতে অভিযান চালিয়ে লালপুর পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। 

এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছে থেকে  ৩ হাজার ৯০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।    

 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৬-২০২০ ১২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com