শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৬-২০২০ ১১:৪৯ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুন) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। সে পেঙ্গুয়ারী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
শিশুর বাবা আরিফুল ইসলাম জানান, ভোররাতে ঘুমন্ত অবস্থায় আমার ছেলে আরাফাতকে সাপ কামড় দেয়। এসময় শিশুটি ঘুম ভেঙ্গে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা (সাপুড়ে) কাছে নিয়ে গেলে তিনি সাপের কামড় দেয়ায় মারা গিয়েছে বলে জানান।
এ সময় তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আমানুল্লাহ জানান, সাপে কাটা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগে তারা সাপুড়েকে দেখিয়ে হাসপাতালে নিয়ে আসতে দেরি করেন। তাতে হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com