শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-০৬-২০২০ ০৭:১০ অপরাহ্ন |
মহান এ নেতার মৃত্যুতে আজ সলঙ্গাবাসী শোকাহত। তাই দলিল লেখক সমিতির সভাপতি জনাব আব্দুল করিম সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রয়াত মহান এ নেতার শোক সভায় তার কর্ম জীবনের উপর স্মৃতি চারণ করেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,রায়গন্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার রায়, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হোসাইন আলী,সাবেক সাধারন সম্পাদক আছির উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম রানা, বর্তমান সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন সহ অনেকে। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা ও দলিল লেখক আ: করিম রেজা, হাফিজুর রহমান,যুবলীগ নেতা ও সাংবাদিক আনিছুর রহমান, সাংবাদিক হোসেন আলী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দলিল লেখক সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্মৃতি চারণ শেষে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মাও: তাজ উদ্দিন ফিরোজী। উল্লেখ্য, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম গত শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com