রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

দিলীপ গৌর
১৮-০৬-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থনীতি বিভাগের আয়োজনে 'বাংলাদেশের অর্থনীতিতে কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সংকট উত্তরণের উপায়' শিরোনামে একটি ওয়েবিনার গতকাল বুধবার (১৭জুন) অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়েবিনারে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ও সানেমের রিসার্চ ফেলো মাহতাব উদ্দিন। ওয়েবিনারটি সঞ্চালনা করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষক ও শিক্ষার্থী জুমের মাধ্যমে যুক্ত হয়েছিল।

পাশাপাশি ওয়েবিনারটি ফেসবুকেও লাইভ স্ট্রিমিং করা হয়। ওয়েবিনারে সভাপতিত্ব করেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব বরুণ চন্দ্র রায়। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশ্ন ও আলোচকদের উত্তরে দুই ঘন্টার ওয়েবিনারটি প্রাণবন্তড় হয়ে উঠেছিল।

 


দিলীপ গৌর ১৮-০৬-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 834 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com