শিরোনামঃ
দিলীপ গৌর ১৮-০৬-২০২০ ০৬:০৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শাহজাদপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আজ ১৮ জুন বৃহস্পতিবার রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম বাবলা।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, জেলা আওয়ামীলীগের সদস্য এড. আব্দুল হ্ইা, আওয়ামীলীগ নেতা রাশিদুল হাসান জাফর, মামুনুর রশিদ লিয়াকত আলী, মুস্তাক আহম্মেদ, শামসুল আলম, হাসিব খান তরুণ, আমিরুল ইসলাম শাহু, কামরুল হাসান হিরোক, আলামিন হোসেন, শেখ রাসেল, মৌসুমী সরকার বাবলা প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওলামীলীগের অপূরনীয় ক্ষতি হলো। আজ আমরা অভিভাবক শূন্য হয়ে পরলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com