শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৬-২০২০ ০৫:১০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ,উপজেলা আঃলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছামাদ সরকার, পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান রাশেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া,ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ।
অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়েছে। দোয়া শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com