শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৬-২০২০ ০৩:৪৭ অপরাহ্ন |
এম এ মাজিদ:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তাড়াশ থানা অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে অফিসার ইনচার্জের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবদুর রাজ্জাক রাজু, নুরুল ইসলাম উজ্জ্বল, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শামীম পাভেজ, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, কোষাধ্যক্ষ রোখসানা খাতুন, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় তাড়াশ থানা ইনচার্জ মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, তাড়াশকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকালের ভূমিকা অপরিহার্য।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com