শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০৬-২০২০ ১২:২০ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সদ্য প্রয়াত আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সিরাজগঞ্জ -১ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা এগারটায় উপজেলার মেঘাই নতুন বাজারে কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদারে সভাপতিত্বে মিলাদের পূর্বে নাসিমের রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ শেষে দোয়ায় অংশ গ্রহণ করেন, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, সদর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, কাজিপুর সদর ইউনিয়ন আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি হারুনার রশিদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com