তাড়াশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন

  

তাড়াশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন
তাড়াশে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি

আশরাফুল ইসলাম রনি:  সিরাজগঞ্জের তাড়াশে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।বুধবার (১৭ জুন) সকাল থেকে উপজেলা থেমে থেমে করেই বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেককেই ছাতা নিয়ে হেঁটে গন্তব্য্য পৌঁছাতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের যাতায়াত কম দেখা গেছে।

অপরদিকে সকাল থেকেই পুরো আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে, দেখা মেলেনি সূর্যের। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে রিক্সাচালকসহ খেটে খাওয়া মানুষরা পড়েছে বিপাকে। 

ভ্যানচালক মুনসুর রহমান জানান, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আমাদের সিএনজি ও ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। করোনাভাইরাসের কারণে সংসারে অনেক অভাব দেখা দিয়েছে। এরই মধ্যে বৃষ্টি হওয়াতে আমাদের আয় কমে যাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com