শাহজাদপুরে ৪’শ ১৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৩৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ৪’শ ১৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

দিলীপ গৌর
১৭-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন
শাহজাদপুরে ৪’শ ১৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

শাহজাদপুর  প্রতিনিধি: পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে (১৭ জুন) বুধবার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ, সাইন বোর্ড ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শাহজাদপুর উপজেলার ৪’শ ১৬ জন প্রান্তিক কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম, কৃষি সম্পসারণ অফিসার আব্দুল্লাহ আল-মামুন, এছসানুল হক ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। বসত বাড়িতে সবজি উৎপাদনের জন্য এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫ রকমের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া এই বীজ বপনে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার লক্ষে এ বীজ বিনা মূল্যে বিতরণ করা।

 


দিলীপ গৌর ১৭-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 367 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com