শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৬-২০২০ ০৫:২২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: অছিদান বিবি। বয়স প্রায় ৭৫ বছর। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে তার বাড়ি। বৃদ্ধ মানুষটি বয়সেরভারে নুয়ে পড়েছেন। স্বামী মারা গিয়েছেন অনেক আগেই। থাকার মত তার ঘর নেই। এমন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল একটি ঘর তার জন্য ইউপি চেয়ারম্যান বাবুল শেখ তালিকাভুক্ত করে দেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান এর কাছে। সেই মোতাবেক বৃদ্ধা অছিদান বিবি ঘরটি পেয়ে যান।
বুধবার (১৭জুন) সকালে সেই বৃদ্ধা অছিদান বিবির ঘর পরিদর্শনে যাবেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। কিন্ত বাধা সাধে বৃস্টি। কারন সেই বাড়িতে যেতে কাদাঁ ও নর্দমাযুক্ত পথ দিয়ে যেতে হবে। তারপরেও সেই বাধা উপক্ষো করে বৃষ্টিভেজা কাদাঁযুক্ত অনেকটা পথ হেটে গিয়ে হাজির হয় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
এ সময় বৃষ্টিতে ভিজে গরীবের ঘরে ইউএনও যাবে ভাবতে পারেনি তারা। বাড়িতে গিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান সেই বৃদ্ধার সাথে পরম শ্রদ্ধা নিয়ে কাছে বসে কথা বলেন ও তার খোজখবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল ঘর এর ভিজিট করেন।
বৃদ্ধা অছিদান বিবি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পেয়ে আমি অনেক খুশি। শেষ বয়সে হলেও অন্তত একটি মাথা গোজার মত সুন্দর ঘর পেয়েছি। কিন্ত হতবাক হয়েছি যে এমন বৃষ্টির দিনে কাদাঁ রাস্তা দিয়ে পায়ে হেটে ইউএনও সাহেব আসছেন। এতে আমি ও এলাকার সবাই খুব খুশি। তাছাড়া তিনি ওইদিন আরো ঘর পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শনে কাদাঁ রাস্তায় পায়ে হেটে ইউএনও মহোদয় প্রত্যান্ত গ্রামে গিয়েছেন। তিনি সুদক্ষ কঠোর ও কঠিন পরিশ্রমী মমতাময়ী নির্বাহী অফিসার। বৃষ্টির মধ্যে দিয়ে কাঁদা যুক্ত রাস্তা পেরিয়ে, দেশরত্ন শেখ হাসিনার দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান করোনাকালে রাতদিন সাধারণকে মানুষকে সচেতন করতে রাতদিন নিরলসভাবে পরিশ্রম করছেন। যাদের ঘরে খাবার নেই। তিনি জানামাত্র সেই বাড়িতে রাতে আবার কখনো দিনে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। তাই তিনি এখন এ উপজেলায় প্রসংসার জোয়ারে ভাসছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com