শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৬-২০২০ ০৪:৪০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: চলনবিল অধ্যাষিতু চাটমোহর উপজেলার হান্ডিয়ালের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেধাবী কলেজছাত্র হাবিবুর রহমান হাবিব (২১ কে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ।
বুধবার (১৭ জুন) দুপুরে হান্ডিয়াল বাজারে এলাকাবাসী, স্বজনরা ও হিন্দু সম্প্রদায়ের ব্যানারে প্রায় হাজারো মানুষ হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলম হোসেন, সহ-সভাপতি আফতাব হোসেন, গাজী আব্দুল খালেক মাস্টার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা দিলিপ ব্রক্ষচারী, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ বক্তব্য রাখেন।
মাববন্ধনে বক্তরা বলেন, মেধাবী কলেজছাত্র ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব একজন দলের নিবেদিত প্রাণ ছিল। বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক ছিল। কারো সাথে কখনো খারাপ আচরন করতেন না। আর সেই মেধাবী কলেজছাত্র হাবিবকে তারা হত্যা করলো।
আসামীরা হলো-একই হান্ডিয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে কাওছার আহমেদ কাজল (২৫), আব্দুল মাজেদের ছেলে সাহেদ আলী (২৩), আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে মো. রনি আহমেদ (২৪), জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান (২১), কালু খন্দকারের ছেলে নাহিদ খন্দকার (২০), সাদ্দাম হোসেনের ছেলে হামজালাল (২০), গোলবার হোসেনের ছেলে আসিফ হোসেন (২) পাশের গ্রামের হাসুপুর গ্রামের রওশন আলীর ছেলে রাসেল আহমেদ (২৪), বল্লভপুর গ্রামের বুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২১),হোসেনপুর গ্রামের সোহেল রানার ছেলে ইমরান হোসেন (২২) ও মারিয়াস্থল গ্রামের আব্দুল লতিফের ছেলে শামিম আহমেদ (২৫) প্রকাশ্যে দিবালোকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করেছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪জুন রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গ্রুপ হান্ডিয়াল বালিকা বিদ্যালয়ের গলিতে হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হাবিব মারা যায়। আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে নিহত হাবিবের চাচা রুহুল আমিন বাদী হয়ে (১৫ জুন) চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com