সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত
০৩ মে, ২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৭-০৬-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে। এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার  (১৭ জুন)  দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ট্রাকে থাকা তিন জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্থ ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০৬-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 599 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com