চলনবিলে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
১৩ মে, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চলনবিলে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৬-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন
চলনবিলে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

এম এ মাজিদ : চলনবিলে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক মেধাবী কলেজ ছাত্র হাবিবুর রহমানকে (২৬) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। 

বুধবার (১৭ জুন)দুপুরে চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলম হোসেন, সহ সভাপতি আফতাব হোসেন, গাজী আব্দুল খালেক মাস্টার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা দিলিপ বর্মচারী, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ প্রমূখ বলেন, পূর্ব শুত্রুতার জের ধরে উপজেলার হান্ডিয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে কাওছার আহমেদ কাজল (২৫), আব্দুল মাজেদের ছেলে সাহেদ আলী (২৩), আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে মো. রনি আহমেদ (২৪), 

জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান (২১), কালু  খন্দকারের ছেলে নাহিদ খন্দকার (২০), সাদ্দাম হোসেনের ছেলে হামজালাল (২০), গোলবার হোসেনের ছেলে আসিফ হোসেন (২),  হাসুপুর গ্রামের রওশন আলীর ছেলে রাসেল আহমেদ (২৪), বল্লভপুর গ্রামের বুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২১), হোসেনপুর গ্রামের সোহেল রানার ছেলে ইমরান হোসেন (২২) ও মারিয়াস্থল গ্রামের আব্দুল লতিফের ছেলে শামিম আহমেদ (২৫) গত (১৪ জুন ) রোববার সন্ধায় প্রকাশ্যে  হান্ডিয়াল বাজারের দেশীয় অস্ত্র দিয়ে  হান্ডিয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে  চাটমোহর সরকারি কলেজের অনার্স একাউন্টিং বিভাগের মেধাবী ছাত্র হাবিবুর রহমানকে (২৬)এলোপাথারী আঘাত করে । এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় সন্ত্রাসীরা নিজেরাই ধর ধর স্লোগানে আতংক সৃষ্টি করে  এলাকা ছেরে পালিয়ে যায়।  


 এলাকাবাসীরা  আরো বলেন, নির্মম হত্যা কান্ডের ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। অথচ থানা পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি।এ প্রসঙ্গে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।  


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৬-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 331 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com