কাজিপুরে কিন্ডারগার্টেন স্কুল সিলগালা
২৫ এপ্রিল, ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন

  

কাজিপুরে কিন্ডারগার্টেন স্কুল সিলগালা

আব্দুল জলিল
১৭-০৬-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন
কাজিপুরে কিন্ডারগার্টেন স্কুল সিলগালা

 স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখা এবং কোচিং করানোর দায়ে নিশ্চিন্তপুর ইউনিয়নের মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
বুধবার (১৭ জুন) সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ওই বিদ্যালয়ে গ্রাম পুলিশ ও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার রূপসা স্কুলের বিএসসি শিক্ষক ও ওই কিন্ডারগার্টেনের পরিচালক বাবলু বিএসসিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে বিশ হাজার টাকা জরিমান করেন ও স্কুলটি সিলগালা করে দেন। এসময় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইনি পরিদর্শক গৌতম চন্দ্র মালী উপস্থিত ছিলেন।

 


আব্দুল জলিল ১৭-০৬-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 850 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com