সাবেক মন্ত্রী নাসিমের রুহের মাগফিরাত কামনায় তাড়াশে আওয়ামীলীগের কোরআন খতম ও দোয়া মাহফিল
০৮ নভেম্বর, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

সাবেক মন্ত্রী নাসিমের রুহের মাগফিরাত কামনায় তাড়াশে আওয়ামীলীগের কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৬-০৬-২০২০ ০৮:২৮ অপরাহ্ন
সাবেক মন্ত্রী নাসিমের রুহের মাগফিরাত কামনায় তাড়াশে আওয়ামীলীগের কোরআন খতম ও দোয়া মাহফিল

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মরহুম আলহাজ্ব নাসিমের আত্মার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে তিনদিন ব্যাপি কোরআন খতমের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সভাপতিত্ব করেন। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, এস আলম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক শামিম হাসেন আকাশসহ আরো অনেকেই।

উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন তাড়াশ ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান। তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক বলেন, সিরাজগঞ্জ আওয়ামীলীগের ঘোষনা দেওয়া ৭ দিন ব্যাপি শোক কর্মসুচি পালন করা হচ্ছে।  তাছাড়া আগামী শুক্রবার তাড়াশ উপজেলার সকল মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০৬-২০২০ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 336 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com