শিরোনামঃ
দিলীপ গৌর ১৬-০৬-২০২০ ০৬:০৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন পুলিশ সদস্য ও ১ জন স্বাস্থ্যকর্মী মোট ৫ করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে শাহজাদপুরে মোট ২০ জন করোনায় আক্রান্ত হলেন। আজ ১৬ জুন মঙ্গলবার শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম খান জানান, শাহজাদপুর থানার ২ পুলিশ কর্মকর্তা ও উপজেলার এক স্বাস্থ্যকর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে ধীরে ধীরে শাহজাদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আজ ১৬ জুন মঙ্গলবার পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন হাফিজ উদ্দিন (৪৫)। তাকে দাফন করেছেন শাহজাদপুর উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com