শিরোনামঃ
আব্দুল জলিল ১৬-০৬-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে কাজিপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান তার স্ত্রী ও ছেলেমেয়ের রক্তের পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে। অপরজন এক মহিলা গার্মেন্টস কর্মি। তার বাড়ি মেঘাই ওয়াপদা বাঁধে মন্দিরের পাশে।
মঙ্গলবার (১৬জুন) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন। এদিকে মঙ্গলবার বিকেলেই পল্লীবিদ্যুত কর্মির সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com