শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০৬-২০২০ ০৪:৪০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সংঘর্ষের জের ডেকে নিয়ে গিয়ে কলেজ ছাত্রসহ দু’জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট কর্ণঘোষ গ্রামের সাথে বড় কর্ণঘোষ গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় (১৬ জুন) মঙ্গলবার দুপুরে তাড়াশ থানায় মামলা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট কর্ণঘোষ গ্রামের সাথে বড় কর্ণঘোষ গ্রামের গ্রাম্য আভ্যান্তরিন কোন্দল হয়। এরই জের ধরে (১৪ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে ছোট কর্ণঘোষ গ্রামের কলেজ ছাত্র নাঈম (১৯) ও কৃষি শ্রমিক মানিক (২২)কে ডেকে নিয়ে গিয়ে রড ও লাঠি দিয়ে বেধরক পিঠিয়ে রক্তাক্ত জখম করে বড় কর্ণঘোষ গ্রামের আলাউদ্দিন,ভোলা, আবু সাঈদ, ইব্রাহিম ও নূর হোসেন। এ সময় আহতদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
এ ঘটনায় বড় কর্ণঘোষ গ্রামের আলাউদ্দিন,ভোলা, আবু সাঈদ, ইব্রাহিম ও নূর হোসেনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে উভয় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
তাড়াশ থানা অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com