শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০৬-২০২০ ০১:২৭ অপরাহ্ন |
এম এ মাজিদ: নবীন ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের কন্ঠ ভোটে দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফাকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার তাড়াশ উপজেলা সংবাদদাতা লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক পদে এবং দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হাদিউল হৃদয়কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
(১৫ জুন) সোমবার বিকেলে সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার বার্তা ও বানিজ্যিক কার্যালয় হলরুমে এক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য এই কমিটি নির্বাচিত করা হয়। এতে সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার চলনবিল প্রতিনিধি ও সিরাজগঞ্জ কন্ঠ ডট কমের সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মাজিদ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্র পত্রিকার তাড়াশ প্রতিনিধি কে এম শামীম পারভেজ, কোষাধ্যাক্ষ পদে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিনিধি রোকসানা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক টাইগার টিভির জেলা প্রতিনিধি সাব্বির মির্জা, দপ্তর সম্পাদক পদে দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি রুমান হোসেন উজ্জল, কার্যকরী সদস্য আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ও সময়ের সংবাদের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ, সদস্য সাপ্তাহিক চলনবিল বার্তার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম।
এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়েছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম. রহমত উল্লাহ, সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল হামিদ, আল্ আরাফা হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পিডিপির প্রেসিডিয়াম সদস্য মো. নুরুল ইসলাম উজ্জলকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com