কাজিপুরে সরকারি ধান চাল সংগ্রহের লক্ষমাত্রা ব্যাহত হবার আশঙ্কা
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে সরকারি ধান চাল সংগ্রহের লক্ষমাত্রা ব্যাহত হবার আশঙ্কা

আব্দুল জলিল
১৬-০৬-২০২০ ১১:৩২ পূর্বাহ্ন
কাজিপুরে সরকারি ধান চাল সংগ্রহের লক্ষমাত্রা ব্যাহত হবার আশঙ্কা

কাজিপুর  প্রতিনিধিঃ চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় একমাস পূর্বে উপজেলার কৃষকের নিকট থেকে সরাসরি সরকার নির্ধারিত দামে ধান চাল সংগ্রহ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেকও সংগ্রহ করা যায়নি।  

কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো  মৌসুমে উপজেলায় ২ হাজার ৪৩৫ মেঃটন ধান, ১ হাজার ৮০৩ মেঃটন সিদ্ধচাল ও ১৩৫ মেঃটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে গত ১৯ মে লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচন করা হয়। ৩০ মে থেকে শুরু হয় চাল সংগ্রহ অভিযান। প্রায় মাস পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ১৩ মেট্রিক টন ধান ও ১৯০ মেট্রিকটন চাল স্থানীয় গুদামে জমা পড়েছে। 

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সোবহান জানান, ‘বাজারে ধানের মূল্য সরকারিভাবে নির্ধারণ করা মূল্যের চেয়ে বেশী থাকায় কৃষকেরা ধান দিচ্ছেনা। এছাড়া সারা দেশে একযোগে ধান চাল সংগ্রহ অভিযান শুরুর কারণেও কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। চাল যেহেতু মিল মালিকরা দেবেন তাই নির্দিষ্ট সময়ে তা পাওয়া যাবে।

 কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান, ‘কাজিপুরে এ মৌসুমে মোটা ধানের চেয়ে চিকন জাতের ধানের আবাদ বেশি হয়েছে। আর চিকন ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা হয়ত তা সরকারি দামে দিচ্ছে না।’

 


আব্দুল জলিল ১৬-০৬-২০২০ ১১:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com