শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৬-২০২০ ০৩:৪৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ৫ জন। এরমধ্যে সিরাজগঞ্জ র্যাব ১২ এর ৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন এরা হলেন রেজাউল করিম (২৮),লিটন আহমেদ (৩১) এবং মিঠু হোসেন (৩২) এছাড়াও উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের আব্দুল আলিম (৪৫) ও বাঙালা ইউনিয়নের সিমলা মোড়দহ গ্রামের জাহাঙ্গীর আলম (৪১) নামে মোট ৫ জন করোনা সনাক্ত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২ দিন আগে, আজ নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে। এদের সবাই কে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com