তাড়াশে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির চেয়ারম্যান বাবুল শেখ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

  

তাড়াশে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির চেয়ারম্যান বাবুল শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-০৬-২০২০ ০৮:৩২ অপরাহ্ন
তাড়াশে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির চেয়ারম্যান বাবুল শেখ

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে করোনা আক্রান্ত রোগী মো. শাহিনুল ইসলাম শাহিনের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।

রোববার (১৪জুন) বিকালে উপজেলার তাড়াশ পৌরসভার কাউরাইল কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত ও কোহিত গ্রামের করোনা ভাইরাস আক্রান্ত শাহিনুর ইসলাম শাহিনের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দেয় তাড়াশ ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। 

তাড়াশ সদর ইউনিযন পরিষদের চেযারম্যান বাবুল শেখ জানান,  তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান এর নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী এবং তার নিজ অর্থে ক্রয়কৃত খাদ্য সামগ্রীসহ করোনা পজেটিভ রোগীর বাড়ীতে পৌছে দেওয়া হয় ও বাড়িটি লকডাউন করা হয়। 

প্রসঙ্গত, তাড়াশ পৌরসভার কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ও কোহিত গ্রামের শাহিনুর ইসলাম শাহিন নিয়মিত তার ক্লিনিকে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। কিন্ত কয়েকদিন পুর্বে তার জ্বর, সর্দি ও মাথাব্যাথা দেখা দিলে তিনি নমুনা পাঠান। পরে রোববার দুপুরে তার করোনা পজেটিভ রির্পোট আসলে নিজ বাড়িতে আইসলোশনে রয়েছেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৬-২০২০ ০৮:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com