শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৬-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তার প্রেস ব্রিফিং এ জানা যায়, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা টেস্টের যে রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজেটিভ ।
নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন রায়গঞ্জ উপজেলার। তাড়াশ উপজেলার ২ জন এবং কামারখন্দে রয়েছে ১ জন। এ নিয়ে সিরাজগন্জে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮২ জন। বর্তমানে সিরাজগঞ্জের সকল উপজেলার লোকজনই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com