বেলকুচিতে মসজিদের ইমাম সেজে টাকা আত্নসাতের চেষ্টা
১৩ মে, ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মসজিদের ইমাম সেজে টাকা আত্নসাতের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৬-২০২০ ০৫:১০ অপরাহ্ন
বেলকুচিতে মসজিদের ইমাম সেজে টাকা আত্নসাতের চেষ্টা

 জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মসজিদ কমিটির সহ-সভাপতি হাফেজ জেলহজ ইমাম সেজে টাকা উত্তোলন করে আত্নসাতের চেষ্টার অভিযোগ তুলেছে স্থানীয়রা। গত রবিবার (৭ মে) বেলকুচি উপজেলা প্রশাসন কর্তৃক করোনা কালীন সময়ের জন্য সরকারী সহায়তা হিসাবে মসজিদের ইমামদের ৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এই চেকের টাকা মজিদের ইমামের হাতে বুঝে দেওয়ার কথা থাকলেও উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া মধ্য পাড়া মসজিদে খায়ের নামিক এক মসজিদের পরিচালানা পর্ষদের সহ-সভাপতি হাফেজ জেলহজের বিরুদ্ধে ইমাম সেজে উপজেলা প্রশাসন থেকে টাকা বুঝে নেয়। পরে টাকা গুলো আত্নসাতের চেষ্টা করলে স্থানিয়রা প্রতিবাদ করে। স্থানীয়রা জানায়, আমাদের মসজিদের সহ-সভাপতি হাফেজ জেলহজ ইমাম সেজে উপজেলা থেকে টাকা তুলেছে। মসজিদের ইমামের নাম হাবিবুল্লাহ। এই টাকাটা মসজিদের ইমাম হাবিবুল্লাহ'র হাতে তুলে দেওয়ার কথা ছিল।

কিন্তু সহ-সভাপতি জালিয়াতি করে নিজেকে ইমাম সাজিয়ে টাকা নিয়েছে। আমরা প্রশাসনের কাছে ঐ জালিয়াতের উপযুক্ত শাস্তি দাবি করছি। অত্র মসজিদের পেশ ইমাম হাবীবুল্লাহ এই প্রতিবেদককে বলেন, আমি টাকা উত্তোলনের বিষয়ে কিছুই জানি না। তবে আমাকে গত সোমবার (৭ জুন) মসজিদের সহ-সভাপতি হাফেজ জেলহজ ৩ হাজার টাকা দিয়েছেন। মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন, আমি নাম মাত্র মসজিদের সভাপতি। মসজিদের আয় ব্যয় হিসাবের কিছুই জানি না। তারা কোথা থেকে টাকা পেল না পেল আমাকে এ বিষয়ে কোনদিন কিছু বলেনি।

আমি এই টাকাটা উত্তোলন কে করলো আর কোন খাতে ব্যয় করেছে এ সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তিনি আরও বলেন, মসজিদের যে সহ-সভাপতি রয়েছেন সে নিজের মনগড়া ভাবে মসজিদের আয় ব্যয়ের হিসাব করেন। টাকা উত্তোলনের বিষয়ে শিকার করে ঐ মসজিদের সহ-সভাপতি হাফেজ জেলহজ এই প্রতিবেদকের কাছে বলেন, আমি টাকাটা উত্তোলন করেছি। এটা আমার ভূল হয়েছে। তবে টাকা মসজিদের ইমামকে দিয়েছি।

এই বিষয়ে আমি অনেকের কথা শুনেছি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান জানান, আমরা সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের হাতে টাকা তুলে দিয়েছি। যদি কেউ ইমাম সেজে টাকা বুঝে নেয় তাহলে সে অবশ্যই অপরাধ করেছে। আমি এ বিষয়টি তদন্ত করে দেখবো। যদি ঐ মসজিদের সহ-সভাপতি হাফেজ জেলহজের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয় তাহলে তাকে তার পদ থেকে অব্যহতির ব্যবস্থা নেওয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৬-২০২০ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 665 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com