শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৬-২০২০ ০৩:১০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে দুইজন (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। দুজনের মধ্যে একজন তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) শাহিনুর রহমান শাহিন ও আরেকজন উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে ঢাকা ফেরত হাসিনুর রহমান। এ দুজনসহ উপজেলা মোট ৭জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
রোববার (১৪জুন) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, কয়েকদিন আগে তাড়াশ উপজেলা থেকে ২২টি নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার তাদের মধ্যে দুই জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়।
এ দিকে, মাগুড়াবিনোদ ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মাসুদ রানা জানান, তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভনের নিদের্শে ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল ও স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে হামকুড়িয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে ঢাকা ফেরত হাসিনুর রহমানের বাড়ি লকডাউন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com