মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বেলকুচি উপজেলা চেয়ারম্যান সাজেদুলের গভীর শোক প্রকাশ
১৭ জুন, ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বেলকুচি উপজেলা চেয়ারম্যান সাজেদুলের গভীর শোক প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০৬-২০২০ ০৯:১৯ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বেলকুচি উপজেলা চেয়ারম্যান সাজেদুলের গভীর শোক প্রকাশ

 জহুরুল ইসলাম: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের মুখপাত্র প্রবীন রাজনীতিবীদ মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। শনিবার (১৩ জুন) এক শোক বার্তায় তিনি প্রয়াত মোহাম্মদ নাসিমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, মরহুম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন অনুপম রাজনৈতিক বৈশিষ্ট্যের অধিকারী।

জাতীয় নেতা এম মুনসুর আলীর ছেলে হয়েও অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করে সাধারণ মানুষের অন্তর জয় করতে পেরেছিলেন মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তৃণমূলে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক পরীক্ষিত রাজনৈতিক অভিভাবককে হারালো।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৬-২০২০ ০৯:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com