শিরোনামঃ
দিলীপ গৌর ১৩-০৬-২০২০ ০৭:০০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সাবেক উপ-প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট চক্ষু চিকিৎসক সার্জন প্রফেসর ড. এম. এ মতিনের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ জুন শনিবার তার নিজ বাসভবন শ্রীফলতলা গ্রামে ডাঃ এম, এ, মতিন স্মৃতি সংঘে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল ও কুরআন খতম এবং শ্রীফলতলা চারটি মসজিদের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ডাঃ এম, এ, মতিন স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার শাহাদৎ হোসেন, শহিদ আলী, মওলানা নুরুল আনসারী, সেলিম হোসেন, আব্দুল হামিদ, ডাঃ শহিদ আলী প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com