উল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে আরও দু-জনের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে আরও দু-জনের মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৬-২০২০ ০৪:০৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে আরও দু-জনের মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার (১৩ জুন) ভোরে করোনা উপসর্গ নিয়ে নূর মোহাম্মূদ(৪৮) ও শুভোল পাল(৭৫) নামের আরও দু-জনের মৃত্যু । নুর মোহাম্মদ উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হাসপাতাল মহল্লার মৃত্যু আব্দুল রহিমের ছেলে এবং অপরজন উল্লাপাড়া পৌর এলাকার বাড়ইয়া গ্রামের ভবানী পালের ছেলে । পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পুলিশ প্রশাসন নিয়ে মৃত্যু ব্যক্তির বাড়ি সহ কয়েকটি বাড়ি লক ডাউন করে দিয়েছেন । 

উল্লাপাড়া স্বাস্থ বিভাগের স্বাস্থ পরিদর্শক মোঃ ফারুক আহম্মেদ জানান  নুর মোহাম্মদ বেশ কিছু দিন ধরে  জ্বর, কাশি ও হালকা শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিল । বিষয়টি কাউকে জানায়নি বলে তার স্বজনদের কাছ থেকে জেনেছেন ।  সে শনিবার ভোর ৪টার দিকে মৃত্যু বরন করেন । 
         
 অপরদিকে উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আলীম জানান শুভোল পাল জ্বর, ঠান্ডা কাশি নিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় । পরীক্ষা-নিরিক্ষার পর করোনা নেগেটিভ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয় । বাড়িতে আসার পর পুনরায় তার জ্বর, ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়াই তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার সকালে সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৬-২০২০ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2015 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com