করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৮৫৬
০৪ মে, ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন

  

করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৮৫৬

নিউজরুম
১৩-০৬-২০২০ ০৩:০২ অপরাহ্ন
করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৮৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২ হাজার ৮৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন।  শনিবার (১৩ জুন) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯৬০ টি। তিনি জানান, আরও ৫৭৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।

তিনি জানান, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। ১৩ জুন শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৪৪ জনের ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ৩ জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন। অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে তিনি বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাবার পরামর্শ দেন। এছাড়া ভাইরাস সংক্রমণ রোধে ধূমপান না করার পরামর্শ দেন।


নিউজরুম ১৩-০৬-২০২০ ০৩:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com