শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৬-২০২০ ০১:৫৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আব্দুল করিম (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। শনিবার সকালে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে আব্দুল করিম মারা যান। সে ওই গ্রামের মৃত দেরাজ মন্ডলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে শনিবার সকালে মারা যান। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, মৃত্যু ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com